সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দর এলাকায় গাড়িতে মিলল পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, চালক পলাতক লোহাগড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত মাদক নির্মূলে লালমনিরহাটে র‍্যাব-১৩-এর সচেতনতা মূলক সভা- প্রকাশিত প্রতিবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি: প্রতিমন্ত্রী শরিফুল আলম সালমান শাহ হত্যা মামলা, ডন গ্রেফতার রোমে আটকে পড়া বিমানের ২৫৯ যাত্রী দেশে ফিরেছেন খুলনায় অভিযানে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রোমে উড়োজাহাজের কারিগরি ত্রুটি, BG306 ফ্লাইটে বিলম্ব মুন্সিগঞ্জে বিএনপির কারা নির্যাতিত ‘৩৬ জুলাই যোদ্ধা’ সংগঠনের ৭ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা

শাহজালাল বিমানবন্দর এলাকায় গাড়িতে মিলল পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, চালক পলাতক

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ১ হাজার ৮১২ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যান।

 

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হয়। এ সময় গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।

 

পরে ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে গাড়িটি আরও বিস্তারিতভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা নগদ অর্থ, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুটি ড্রাইভিং লাইসেন্স ও একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

 

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি। কাস্টমস হাউস ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হওয়া গেছে। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

 

উদ্ধার করা পণ্য ও অন্যান্য সামগ্রীর ইনভেন্ট্রি কাস্টমস হলে সম্পন্ন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

 

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews