1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:17 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

সন্তানের লাশ নিয়ে ফেরার পথে লাশ হলো একই পরিবারের ৬ জন।

Reporter Name
  • Update Time : Wednesday, September 9, 2020,
  • 256 Time View

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম

শিশু সন্তানের লাশ নিয়ে ফেরার পথে লাশ হলো একই পরিবারের ছয় জন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা।

ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে। লাশবাহী অ্যাম্বুলেন্স, কাভার্ড ভ্যান ও এমএম পরিবহন কোম্পানির একটি বাসের মধ্যকার ত্রিমুখী সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে।তাৎক্ষনিক ভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তারা রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স যোগে ঝালকাঠি ফিরছিলেন। ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামের মরহুম সৈইজ উদ্দিন মাষ্টারের বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

তথ্য নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান জানান, ‘এ্যাম্বুলেন্সটিতে এক শিশুর মৃতদেহ নিয়ে ঝালকাঠি ফিরছিলেন স্বজনরা। এ্যাম্বুলেন্সটিতে মৃতদেহসহ মোট ৭ জন ছিলেন।

পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে বরিশাল থেকে ঢাকাগামী খুলনার গাজী রাইস মিল লেখা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় কাভার্ড ভানের পেছনে থাকা যাত্রীবাহী এম.এম পরিবহন নামের একটি বাস ওই কাভার্ড ভ্যানের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এ্যাম্বুলেন্সে থাকা ৬ যাত্রীর। একজন বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরও জানান, ‘উপজেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেছে। তাই এ্যাম্বুলেন্স কেটে ভেতর থেকে মৃতদেহ বের করা হচ্ছে।

অপরদিকে দুর্ঘটনার ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে রাস্তার দুই প্রান্তে অসংখ্য যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। এতে যাত্রী এবং শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট