1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:27 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির বরপুত্র অফিস সহকারী শামীম

Reporter Name
  • Update Time : Thursday, September 10, 2020,
  • 430 Time View

সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অসাধু কর্মকর্তারা রেকর্ড সংখ্যক র্দুনীতিতে পা রেখেছেন। হাসপাতালের নানা কাজের র্দুনীতি আড়াল হলেও এবার প্রকাশ্যে বেরিয়ে এসেছে থলের বিড়াল। ভুয়া খাবারের পৃথক দুটি মেমো তৈরী করে ৭ জনের খাবারের বিল দেখানো হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৫ শত টাকা। আর বিল দেখানো হয়েছে কানাইঘাট মধ্য বাজারের নাঈম এন্ড ফাহিম রেষ্টুরেন্টের মেমো কাগজে। এমনকি ম্যানেজার হিসাবে নাঈম নামে একটি স্বাক্ষরও দেখানো হয়েছে। এভাবে জালজালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া মেমো তৈরী করে সরকারের কোষাগার থেকে খাবার বাবত বিল উত্তোলন সহ নানা অনিয়ম-দূর্নীতির সত্যতা পাওয়া যাচ্ছে। তবে খাবার ভুয়া মেমো তৈরী করে বিল উত্তোলনের ভাউচারে হাসপাতালের টিএইচও ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদ ও অফিস সহকারী শামীম আহমদের স্বাক্ষর রয়েছে। এদিকে ভুয়া বিলে রেষ্টুরেন্টের নাম ব্যবহার, সীল ও ম্যানেজারের স্বাক্ষর জালিয়াতির দায়ে নিউ পানশী রেস্টুরেন্ট ও নাঈম এন্ড ফাহিম রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী মোঃ আব্দুল মান্নান বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছেন। আজ বুধবার তিনি এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন বিল ভাউচারে যে তারিখ গুলো দেখানো হয়েছে সেই করোনাকালীণ সময়ে সরকারের নির্দেশ মতে তার রেষ্টুরেন্ট বন্ধ ছিল। এমনকি ভাউচারে নিচে নাঈম নামে ম্যানেজারের যে স্বাক্ষর দেখানো হয়েছে সেই স্বাক্ষরটি জালিয়াতি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের এমন জালিয়াতির ঘটনায় তিনি একজন ব্যবসায়ী হিসাবে তার সুনাম ক্ষুন্ন হয়েছে। এরজন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এর সঠিক বিচার দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট