1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:18 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

রাজশাহী নগর পুলিশের নতুন কমিশনারের যোগদান

Reporter Name
  • Update Time : Thursday, September 10, 2020,
  • 255 Time View

রাজশাহী জেলাপ্রতিনিধি:

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে যোগদান করেছেন পুলিশ কর্মকর্তা আবু কালাম সিদ্দিক। বৃহস্পতিবার তিনি নিজের নতুন কর্মস্থলে যোগদান করেন।

সকালে তিনি আরএমপি সদর দপ্তরে গেলে অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে তিনি আরএমপির অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে বুধবার তিনি রাজশাহী আসেন।

আরএমপিতে যোগদানের আগে তিনি পুলিশের কনফিডেন্সিয়াল অ্যান্ড কাউন্টার টেররিজমের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন।

চাকরি জীবনের শুরুর দিকে আবু কালাম সিদ্দিক আরএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে পুলিশ সুপার (এসপি) হিসেবে তিনি শরীয়তপুর, পটুয়াখালী, দিনাজপুর, খাগড়াছড়ি, জয়পুরহাটে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ আরও নানা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট