মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ বিক্ষোভ! লালমনিরহাটে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ ফরিদপুরের পুলিশ সুপারের সঙ্গে রিপোর্টার ক্লাবের সৌজন্য সাক্ষাৎ পটুয়াখালীতে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী  এসএসসিতে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী।  আশুগঞ্জে ড্রেজার জব্দ, ৩ জনের কারাদণ্ড শাহজালাল বিমানবন্দর এলাকায় গাড়িতে মিলল পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, চালক পলাতক লোহাগড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত মাদক নির্মূলে লালমনিরহাটে র‍্যাব-১৩-এর সচেতনতা মূলক সভা- প্রকাশিত প্রতিবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ

এসএসসিতে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী। 

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে রূপসা উপজেলায় সর্বাধিক জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির অভাবনীয় ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসবের আমেজ। এবার যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। সেখানে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাসের হার ৮০ দশমিক ২১ শতাংশ। বোর্ডের গড় ফলাফলের তুলনায় প্রতিষ্ঠানটির পাসের হার প্রায় ১৪ শতাংশ বেশি।

 

চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৯৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৭৭ জন। তাদের মধ্যে ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে জেনারেল শাখা থেকে ১৬ জন এবং ভোকেশনাল শাখা থেকে ১ জন রয়েছে। এছাড়া ফলাফলে জিপিএ-৪ পেয়েছে ৩২ জন, এ-মাইনাস পেয়েছে ৮ জন এবং বি গ্রেড পেয়েছে ৫ জন শিক্ষার্থী। বিদ্যালয় সূত্রে জানা গেছে, আরও আনুমানিক ১০ জন শিক্ষার্থী অল্পের জন্য জিপিএ-৫ অর্জন থেকে বঞ্চিত হয়েছে।

 

বিদ্যালয়ের শিক্ষকরা মনে করছেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশের সম্মিলিত ফল হিসেবেই এবারের এই সাফল্য এসেছে।

 

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান আনোয়ার হোসেন জানান বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে ৭৭ জন কৃতকার্য হয়েছে। তিনি বলেন, এবারের ফলাফল আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।

 

এ ব্যাপারে বিদ্যালয়টির শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম বলেন, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনামের ধারাবাহিকতায় এবারের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা আশা করি, আগামী দিনে আমাদের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করবে।

 

গোল্ডেন এ+ প্রাপ্ত শিক্ষার্থী অঙ্কিতা রায়ের মাতা শিক্ষক মিনতি রানী মালাকার বলেন, মেয়ের এমন ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

 

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী তাসনিম সাইবার পিতা ব্যবসায়ী জহিরুল হক শারাদ বলেন সন্তানের এমন ফলাফলে একজন বাবা হিসেবে আমি অত্যন্ত আনন্দিত। তাসনিমের এই সাফল্যের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতায় আমরা অভিভাবকরা সন্তুষ্ট। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি আরও ভালো ফলাফল করবে এটাই আমাদের প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews