1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:47 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়কের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ

Reporter Name
  • Update Time : Thursday, September 10, 2020,
  • 251 Time View

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দিয়েছেন।

জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ একটি নাশকতার মামলার আসামি। মামলাটিতে তিনি জামিনে ছিলেন। সম্প্রতি তিনি একটি হাজিরার দিন আদালতে অনুপস্থিত ছিলেন। পরে বৃহস্পতিবার আবার নির্ধারিত দিনে হাজির হন।

এ সময় আগের হাজিরার দিন উপস্থিত না হওয়ার কারণে আদালত তার জামিন বাতিল করেন। এ সময় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। পরে পুলিশ তাকে আদালতের হাজতে নিয়ে যায়।

বিকালে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের প্রায় দুই ডজন মামলা এখন আদালতে বিচারাধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট