1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রাজশাহীতে দেড়শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু টাওয়ার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৭ বার পড়া হয়েছে

রাজশাহী জেলাপ্রতিনিধি:

রাজশাহীতে প্রায় দেড়শো কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ২৫তলা বিশিষ্ট বঙ্গবন্ধু টাওয়ার। ‘জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ’র তত্বাবধানে ‘রাজশাহী হাউজিং এস্টেটের সেক্টর-১’ এর উপশহর নিউমার্কেট এলাকায় অত্যাধুনিক এই টাওয়ার নির্মাণ করা হবে।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে টাওয়ারের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী কাজি নজরুল ইসলাম, রাসিকের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার হোসেন আনার প্রমূখ।

উল্লেখ্য, বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ কাজ তত্ত্বাবধায়ন করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। প্রায় ৬.১৫ বিঘা জমির উপরে নির্মিতব্য বঙ্গবন্ধু টাওয়ার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫০ কোটি টাকা। ২৫তলা টাওয়ারের ২২ তলা মাটির উপরে দৃশ্যমান হবে, বাকি তিন তলা গ্রাউন্ড ফ্লোরে থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট