বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইকো-ট্যুরিজমে নতুন সম্ভাবনা: সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সেমিনার রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা।  দীর্ঘদিন সংস্কারহীন শিবগঞ্জের বলরামপুরের একমাত্র রাস্তা, ক্ষুব্ধ এলাকাবাসী ফসলী জমিতে অবৈধ ইটভাটা স্বাস্থ্যসম্মত পরিবেশ হুমকির মুখে।  জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় লোহাগড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ পটুয়াখালীতে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা আতঙ্কিত রাজধানীর দক্ষিণখানের কাওলায় ইমারত নির্মাণ আইন ও বিধিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণ রাজউক আইনের তোয়াক্কা না করে দুই দফা উচ্ছেদের পরও অবৈধ ১০ তলা ভবনে অকুপেন্সি সার্টিফিকেট ছাড়াই ভাড়াটিয়া প্রবেশ তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ বিক্ষোভ!

পটুয়াখালীতে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা আতঙ্কিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীতে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায়, ব্যবসায়ীরা আতঙ্কিত। পটুয়াখালী সদর থানায় একাধিক জিডি ও ভুক্তভোগীদের সূত্রে জানাগেছে, ১৫ জুলাই গভীর রাতে সদর রোডের সেতু জুয়েলার্স এর স্বর্নকারের দোকানের পিছনে ১০ ইষ্ণি ওয়াল কেটে চোর ভিতরে ঢুকে  কারিগরের বাক্স ভেঙ্গে ৭ ভরি স্বর্ন ও ৮ ভরি রৌপ্যের বিভিন্ন গহনা নিয়ে যায়। দোকানী শ্যামল দে বলেন সিন্ধুকের তালা ভাঙ্গার চেষ্টা করেছিল। চোর ভাঙ্গতে পারেনি।  সিন্ধুকে ৩০ বছরের কাস্টমারের জমারাখার সোনার গহনা ছিল।  এ ব্যাপারে থানায় জিডি করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) কিশোর রায় ও  থানার ওসি মনিরুজ্জামানসহ স্থানীয় পুলিশের কর্মকর্তা ঘটনাস্থান পরিদর্শন করে সিসি ফুটেজ দেখেছেন। সিসি ক্যামেরায় দেখাগেছে লম্বা পাতলা মুখোশপড়া উলঙ্গ হয়ে চোর কারিগরের বাক্স থেকে সোনা গহনা একটি ব্যাগে তুলছেন। জিডির পর থেকে এ রিপোার্ট লেখা পর্যন্ত চোরকে আটক করতে পারেনি পুলিশ।

অথচ জনৈক এক ম্যাজিস্ট্রেট এর বাসা থেকে গ্যাস সিলিন্ডার চুরি হওয়ার একদিনের মধ্যে বেল্লাল নামক একজনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে আক্ষেপ করেন স্বর্ন ব্যবসায়ী শ্যামল দে জানান।

উক্ত সেতু জুয়েলার্স দোকানে দুধর্ষ চুরির ঘটনার ২১ দিনপর  ১৫/২০ গজ দূরে ভূমি অফিসের সামনে  তুহিন তালুকদারের কসমেটিক্স, বিকাশ, ফ্লাক্সি ও সুন্দরবন কুরিয়ার সার্ভির্সে দুধর্ষ  চুরি সংঘটিত হয়। চোর দল দোকানে থাকা নগদ দুই লক্ষ ৩৫ হাজার টাকা,  দুটি বিকাশ ফ্লেক্সিলোড মোবাইল ফোন, বিভিন্ন ধরনের প্রসাধনী যার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা নিয়ে গেছে। এ ব্যাপার সদর থানায় জিডি করা হলে এসআই নাজমুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে ক্ষতিগ্রস্থ তুহিন তালুকদার জানান। এছাড়া শহরের নিষিদ্ধ পল্লীতে বিভিন্ন স্থান থেকে আসা লোকজন ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা প্রতিদিন ঘটছে বলে স্থানীয় একাধিনজন জানান। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আমরা এ সব ঘটনার উদঘাটন ও প্রতিকারের জন্য কাজ করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews