বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইকো-ট্যুরিজমে নতুন সম্ভাবনা: সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সেমিনার রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা।  দীর্ঘদিন সংস্কারহীন শিবগঞ্জের বলরামপুরের একমাত্র রাস্তা, ক্ষুব্ধ এলাকাবাসী ফসলী জমিতে অবৈধ ইটভাটা স্বাস্থ্যসম্মত পরিবেশ হুমকির মুখে।  জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় লোহাগড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ পটুয়াখালীতে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা আতঙ্কিত রাজধানীর দক্ষিণখানের কাওলায় ইমারত নির্মাণ আইন ও বিধিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণ রাজউক আইনের তোয়াক্কা না করে দুই দফা উচ্ছেদের পরও অবৈধ ১০ তলা ভবনে অকুপেন্সি সার্টিফিকেট ছাড়াই ভাড়াটিয়া প্রবেশ তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ বিক্ষোভ!

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড়

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 

রিপোর্টার: সোহেল রানা

 

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে ‘জুলাই যোদ্ধা সম্মাননা ও আলোচনা’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানাতে বিমান ভাড়ায় এই বিশেষ ছাড় দেওয়া হবে। একই সঙ্গে ‘৩৬ জুলাই’ স্মরণে পর্যটন করপোরেশনের অধীন হোটেল-মোটেলগুলোতে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য ৩৬ শতাংশ ছাড় দেওয়ার কথাও জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, ইদানীং ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের তুলনা করা হচ্ছে। তার মতে, এ ধরনের তুলনা কোনোভাবেই যৌক্তিক নয়। ১৯৭১ সালের যোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, আর ২০২৪ সালের জুলাই যোদ্ধারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরা হয়।

সরকারের পক্ষ থেকে দেওয়া এসব সুবিধা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews