1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 3:49 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

জেলা প্রশাসকের অভিযানে ক্লিনিকের ৮ দালাল আটক।

Reporter Name
  • Update Time : Tuesday, September 15, 2020,
  • 209 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালে ক্লিনিকের রোগী ধরার ৮ দালালকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত কাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর সদর রোডের বাটার গলিতে অভিযান চালিয়ে ওই ৮ জনকে আটক করে ডিবি পুলিশ।

 

 

এরপর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এ ৮ জনের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালে বেশির ভাগ চিকিৎসক প্রাইভেট প্রাকটিস করেন নগরীর সদর রোড এলাকায়। এ কারণে এ এলাকায় রয়েছে বেশির ভাগ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।

 

 

 

গ্রাম থেকে শহরে আসা রোগী ও স্বজনদের একটি চক্র বাস ও লঞ্চ টার্মিনাল এলাকা থেকে ভুল বুঝিয়ে নিয়ে যায় নাম পরিচয়হীন চিকিৎসকদের কাছে। বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে তাদের অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে টাকা হাতিয়ে নিচ্ছে তারা।

 

 

এভাবে দিন দিন প্রতারিত হয়ে আসছিল গ্রাম থেকে শহরে চিকিৎসার জন্য আসা সহজ সরল মানুষেরা। তাদের প্রতারণার হাত থেকে রক্ষা করতেই চালানো হয় এ অভিযান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট