বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইকো-ট্যুরিজমে নতুন সম্ভাবনা: সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সেমিনার রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা।  দীর্ঘদিন সংস্কারহীন শিবগঞ্জের বলরামপুরের একমাত্র রাস্তা, ক্ষুব্ধ এলাকাবাসী ফসলী জমিতে অবৈধ ইটভাটা স্বাস্থ্যসম্মত পরিবেশ হুমকির মুখে।  জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় লোহাগড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ পটুয়াখালীতে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা আতঙ্কিত রাজধানীর দক্ষিণখানের কাওলায় ইমারত নির্মাণ আইন ও বিধিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণ রাজউক আইনের তোয়াক্কা না করে দুই দফা উচ্ছেদের পরও অবৈধ ১০ তলা ভবনে অকুপেন্সি সার্টিফিকেট ছাড়াই ভাড়াটিয়া প্রবেশ তানোরে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ বিক্ষোভ!

রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা। 

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনার রূপসা উপজেলার নৈহাটিতে ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

চার ভাই ও এক বোনের মধ্যে ফখরুল ছিলেন সবার ছোট ভাই। সে তার দুটি মেয়ে রয়েছে।

 

স্বজনরা জানান ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে তিনি রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন।

ঘটনার রাতে ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন ফখরুল। আনুমানিক রাত ১টার দিকে দুর্বৃত্তরা সেখানে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়।

 

রাত ১টা ১১ মিনিটের দিকে ফখরুল গুলিবিদ্ধ হওয়ার খবর পান তার মেজ ভাই ফরহাদ শেখ। খবর পেয়ে তিনি দ্রুত ইটভাটায় গিয়ে ছোট ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। একটি গুলি লাগে ঘাড়ে। আরেকটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।

তবে কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews