1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 2:01 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

নিজের কার্যালয়ে বসেই থানা দেখছেন রাজশাহীর এসপি

Reporter Name
  • Update Time : Wednesday, September 16, 2020,
  • 293 Time View

রাজশাহী জেলাপ্রতিনিধি:

নিজের কার্যালয়ে বসেই আটটি থানায় চোখ রাখছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ।

জেলার এই থানাগুলোতে ৬৪টি আইপি ক্যামেরা বসিয়ে এসপি সবকিছু নজরদারি শুরু করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে রাজশাহীর এসপির কার্যালয়ে স্থাপিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মনিটরিং পদ্ধতির উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।

এ সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহীর এসপি মো. শহিদুল্লাহ, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের এসপি (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) আবদুস সালাম, পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক) মনিরুল ইসলাম এবং ইনসার্ভিস পুলিশ ট্রেনিং সেন্টারের কমন্ড্যান্ট তারিকুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, জেলার আটটি থানায় ৬৪টি আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মনিটরিং ডিসপ্লে পদ্ধতি এসপির কার্যালয়ে স্থাপন করা হয়েছে। এর ফলে এসপি তার কার্যালয় থেকেই থানাগুলোতে নজর রাখতে পারছেন। এতে থানাগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে, তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট