বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিফেরত ফ্লাইটে সিআইআইডির নজরদারি: দুই যাত্রীর ব্যাগেজে ১৫ লিটার বিদেশি মদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর করুণ মৃত্যু চাটমোহরে পাটের আঁশ সংগ্রহে ব্যস্ত কৃষক ইকো-ট্যুরিজমে নতুন সম্ভাবনা: সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সেমিনার রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা।  দীর্ঘদিন সংস্কারহীন শিবগঞ্জের বলরামপুরের একমাত্র রাস্তা, ক্ষুব্ধ এলাকাবাসী ফসলী জমিতে অবৈধ ইটভাটা স্বাস্থ্যসম্মত পরিবেশ হুমকির মুখে।  জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় লোহাগড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

দিল্লিফেরত ফ্লাইটে সিআইআইডির নজরদারি: দুই যাত্রীর ব্যাগেজে ১৫ লিটার বিদেশি মদ

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

 

রিপোর্টার: সোহেল রানা

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফটের কর্মকর্তারা। আটককৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

আজ ১২ আগস্ট ২০২৬, বিকেল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে ঢাকায় আসা Air India-এর AI237 ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হয়।

অভিযানকালে যাত্রী PRASHANTO LAL DAS-এর ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার Johnnie Walker Red Label ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। একই অভিযানে যাত্রী JAHANGIR ALAM-এর ব্যাগেজ তল্লাশি করে Scottish Leader ও Grant’s ব্র্যান্ডের আরও ৫ লিটার বিদেশি মদ আটক করা হয়।

দুই যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার করা বিদেশি মদের মোট পরিমাণ ১৫ লিটার। এর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বিমানবন্দর দিয়ে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার চেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আটক করা মদ ও সংশ্লিষ্ট যাত্রীদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews