1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ নারী-পুরুষ আটক

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকালে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, খুলানার তেরখাদা উপজেলার লস্কারপুর গ্রামের মোঃ সাইদ শেখের ছেলে হাসিব মিয়া (৩০) ও তার স্ত্রী রওশন আরা বেগম (২৫), একই গ্রামের আবু তালেব মৃধার ছেলে জেসমিন বেগম (৩০), দাউদ শেখের মেয়ে শুকুরণ বেগম (৩২), মোকামপুর গ্রামের কিবরিয়া বিশ্বাসের মেয়ে মিনা বিবি (২৮)।
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মেহেদি হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কয়েকজন নারী-পুরুষ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এসময় ৪ নারীসহ ৫ জনকে আটক করা হয়। তাদের বাড়ী খুলনার তেরখাদা উপজেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট