1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 6:53 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

খুলনা বটিয়াঘাটার ইউএনও নজরুল ইসলামের হস্তক্ষেপে আত্মসাৎকৃত ভিজিডির ৫ লাখ টাকা পেলো ২৫০ পরিবার

Reporter Name
  • Update Time : Friday, September 18, 2020,
  • 225 Time View

এইচ এম সাগর(হিরামন)খুলনা->>
অবশেষে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের হস্তক্ষেপে ভিজিডি কার্যক্রমের আওতায় সঞ্চয়ের ৪ লক্ষ ৮২ হাজার ১শত ৫০ টাকা ফিরে পেলো ২৫০ জন উপকারভোগীরা। আজ শনিবার সকালে স্থানীয় জলমা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে জন প্রতি ৪ হাজার ৮ শত টাকা করে উক্ত উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, মহিলা বিষয়ক অদিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ভিজিডি কার্যক্রমের আওতায় উপকারভোগীরা ২ বছর মেয়াদী প্রতিমাসে ৩০ কেজি চাউল পাওয়ার জন্য তাদের প্রতিমাসে ২ শত টাকা করে সঞ্চয় জমা করতে হয়। এই সঞ্চয়ের অর্থ উপকারভোগীরা মেয়াদ শেষ হবার পর উত্তোলন করে থাকে। আর সঞ্চয়ের অর্থ উত্তোলন এবং উপকারভোগীদের প্রশিক্ষনের দায়িত্ব মন্ত্রনালয় কর্তৃক নির্ধরিত এনজিওরা পালন করে থাকে। ২০১৭-২০১৮ অর্থ বছরে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের ২৫০ জন উপকারভোগীদের অনুকুলে ‘পথিকৃত’ নামক একটি এনজিও দায়িত্ব পায়। উপকারভোগীদের উক্ত সঞ্চয়ের অর্থ তারা ব্যাংকে জমা না দিয়ে ৪ লক্ষ ৮২ হাজার ১শত ৫০ টাকা আত্নসাৎ করে। উক্ত অর্থ ২০১৯ সালের জানুয়ারি মাসে ফেরত দেওয়ার কথা থাকলেও ফিরিয়ে দিতে তারা নানান ছলচাতুরী শুরু করে। বিষয়টি ইউএনও মোঃ নজরুল ইসলাম অবগত হলে তিনি অভিযুক্ত ব্যক্তি মহানগরীর সদর থানা এলাকার বাসিন্দা হওয়ায় সদর থানার ওসির কাছে অভিযোগ দায়ের করলে গত ২৬ ফেব্রুয়ারী অভিযুক্ত কিউ এস ইসলাম মুক্তকে আটক করে বটিয়াঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিকের জিম্মায় অভিযুক্তর অত্মীয়দের কাছ থেকে চেক গ্রহন করে একমাসের সময় দিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত মুক্ত একমাস গত হবার একদিন পূর্বেই ইউএনও এর বিরুদ্ধে মিথ্যা লিগ্যাল নোটিশ প্রেরণ করলে তিনি মামলার প্রস্তুতি নিলে সুচতুর মুক্ত সমূদয় টাকা ফেরত দেয়। আজ বেলা ১১টায় ইউএনও মোঃ নজরুল ইসলাম উক্ত অর্থ চেকের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে সরাসরি উপকারভোগীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, সহকারী আবহাওয়াবিদ অমরেশ চন্দ্র ঢালী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জান আশিক, সাংবাদিক ইন্দ্রজিৎ টিকাদার, রিংটন মন্ডল,সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, ইউপি সদস্য দেবব্রত মল্লিক দেব ও বিপ্রদাস টিকাদার, গ্রাম পুলিশ সদস্য টুকু রানী টিকাদার, তারাপদ সরকার, অসিত টিকাদার, রিপন ঢালী প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট