1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 12:03 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

শৈলকুপায় সামাজিক দল পরিবর্তন করায় প্রতিপক্ষের হামলায় আহত-৫

Reporter Name
  • Update Time : Monday, September 21, 2020,
  • 192 Time View

মোঃ আনোয়ার হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি,২১সেপ্টেম্বর ২০২০ঃ

ঝিনাইদহে সামাজিক দল পরিবর্তন করায় প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে শৈলকুপা উপজেলার ১০নং বগুড়া ইউনিয়নের বড়বাড়ী বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ইউনিয়ন জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম বিশ্বাসের কর্মকান্ডে বিরক্ত হয়ে ও তার নির্যাতন থেকে বাঁচতে রোববার সন্ধ্যায় ওই গ্রামের আনোয়ার শেখ ও মুকাব্বের হোসেনের নেতৃত্বে ৫০/৬০ আওয়ামীলীগ কর্মী-সমর্থক সাবেক ছাত্রনেতা ও ঝিনাইদহ জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুলের সামাজিক দলে যোগদান করে।
এতে ক্ষিপ্ত হয়ে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের নির্দেশে তার কর্মীরা মাঠে কাজ করার অবস্থায় আনোয়ার শেখসহ কয়েকজনের উপর হামলা চালায়। আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হুসাইন বলেন, ১০নং বগুড়া ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে আছে।
জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল বলেন, আগামী বছরের মার্চ থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন,আর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী। ইউপি নির্বাচনকে ঘিরে স¤প্রতি বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম সমর্থিত অর্ধশতাধিক লোকজন দল ভেঙ্গে আমার সমর্থনে পক্ষে যোগ দেয়। যা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে আজ সোমবার সকালে বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে আমার সমর্থকদের ক্ষেতে কাজ করার সময় হামলা চালায়। এ সময় হামলায় আমার আ.লীগ কর্মী-সমর্থক পাঁচজনকে আহত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট