1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 2:01 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

ফরিদপুর সদর ফায়ার সার্ভিস ষ্টেষনে নানা অনিয়মে জড়িয়ে পড়েছে সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল

Reporter Name
  • Update Time : Monday, September 21, 2020,
  • 305 Time View

মোঃ সাদ্দাম হোসাইন , ফরিদপুর : ফরিদপুর জেলার সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল নানা অনিয়ম চালাচ্ছে অফিস কার্যালয়ে। এ বিষয়ে তার বিরুদ্ধে অফিসের কিছু কর্মচারী এবং আশেপাশের নানা মানুষের অভিযোগ রয়েছে ।
অনিয়মের বিষয়ে সাংবাদিকদের তদন্তে বেড়িয়ে এসেছে বিভিন্ন অনিয়মের ঘটনা। সরেজমিনে গিয়ে জানা যায়, ফরিদপুর জেলার সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল নিয়মিত অফিসে উপস্থিত থাকেন না। তিনি বেশীরভাগ সময়ই বাড়িতে থেকে অফিস কার্যক্রম পরিচালনা করেন। জেলার কোথায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি তার বাড়িতে এসে তাকে নিয়ে যায়। সে ক্ষেত্রে অগ্নিকান্ডের ঘটনা স্থলে পৌছাতে তার কারনেই ১৫/২০ মিনিট বেশী সময় লাগে। এছাড়াও কোথায় অগ্নিকান্ডের আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের গাড়ির ১টি পাম্প ব্যবহার করে ২টি পাম্পের হিসাব করেন। কখনও আবার ৩০ মিনিট থেকে ১ ঘন্টা পাম্প চালালে সেই হিসাবে ৪ ঘন্টার পাম্প বিল দেখান। জানা যায়, ফরিদপুর জেলা সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের টার্ন আউটের গাড়িটি তিনি বিনা অনুমতিতেই তার ব্যাক্তিগত কাজে ব্যবহার করেন। তার সহকর্মীদের সাথে খারাপ আচরন করেন।
অফিসসূত্রে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মচারী জানান, তিনি টার্ন আউটের গাড়িতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একজন এস ও কে ঘাটে পৌছায় দেন। এ ঘটনার বিষয়ে ফরিদপুর জেলার সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের সহকারী পরিচালক একটি শোকজ লেটার পাঠান সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলালকে।
সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল এর বিভিন্ন অনিয়ম নিয়ে সাবেক সহকারী পরিচালক নিজাম উদ্দিন (বর্তমানে অন্য জেলায় কর্মরত রয়েছে) সাংবাদিকদের জানান, এই সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল অফিসের কাজে বিভিন্ন অনিয়ম করে। যেখানে তার ২৪ ঘন্টা ফায়ার সার্ভিস ষ্টেষনে থাকার কথা সেখানে আলীপুরে ভাড়া বাড়ি মা ভিলায় থাকেন। যা আইন বিরোধী। বাড়িতে থাকার কোনো নিয়মই নেই।সে সব সময় ৪/৫ জন ষ্টাফকে ছুটিতে রাখেন। তার প্রতিদিন ফায়ার সার্ভিস ষ্টেষনে রোল কলে থাকার কথা থাকলেও সে থাকেন না। আমি ফরিদপুরে দায়িত্বে থাকা অবস্থায় আমার অফিসের অনেক ষ্টাফই অভিযোগ করেছে কিন্তু আমি তার বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই। কারন সে স্থানীয় নেতৃত্ব নিয়ে এই অফিসে দাপট দেখায়।
ফরিদপুর জেলাশহরের আলীপুর মা ভিলার পাশের বাসিন্দা রাকিব সাংবাদিকদের জানান, জেলার সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল মা ভবনে ভাড়া থাকেন। মাঝে মাঝেই তাকে নিতে ফায়ার সার্ভিসের গাড়ী এখানে আসে। বিষয়টি নিয়ে গাড়ির সাথে থাকা কর্মচারীকে জিজ্ঞেস করলাম তাকে এখান থেকে কেন নিয়ে যান। তিনি তো অফিস থেকেই গাড়িতে যেতে পারে। তারা উত্তরে জানান, স্যার বলেছে তাকে বাড়ি থেকে নিয়ে যেতে।
ফরিদপুর শহরতলীর রাজ্জাকের মোড় এলাকার মুদী দোকানদার রাজ্জাক সাংবাদিকদের জানান, দুলাল সব সময় বাড়িতেই থাকে এবং অফিসে কোনো প্রয়োজন হলে তাকে অফিসের গাড়ী এসে নিয়ে যায়।
এ বিষয়ে ফরিদপুর জেলার সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম এর সাথে কথা বলতে কয়েকবার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি ফলে তার মোবাইলে কল দিয়ে এ বিষয়ে কথা বললে তিনি সাংবাদিদের জানান, আমি তার বিরুদ্ধে অভিযোগ শুনেছি কিন্তু এখনো কেউ তার বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ কেউ দেয় নাই। ফরিদপুর জেলা সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের টার্ন আউটের গাড়িটি আমার অনুমতি ছাড়াই ব্যবহার করেছে আমি বিষয়টি নিয়ে তার সাথে কথা বলেছি সে চেইন অব কমান্ড মানে নাই।
এ বিষয়ে নানান অনিয়মে অভিযুক্ত ফরিদপুর জেলার সদর ফায়ার সার্ভিস ষ্টেষনের সিনিয়র ষ্টেষন অফিসার নুরুল আলম দুলাল এর সাথে কথা বললে তিনি বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন।
পরবর্তীতে তিনি তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করা হয় সে বিষয়ে ফরিদপুর শহরের বিভিন্ন ব্যাক্তিকে দিয়ে সাংবাদিকদের তদবীর করান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট