বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গণপূর্তে বহুরূপী মহাবাজিতে দপ্তর চালাচ্ছেন প্রধান প্রকৌশলী  স্কুলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ৫বছরের শিক্ষার্থীর মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতা আটক…. ব্রাহ্মণপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বদলি হয়েও বদলাননি শিক্ষক রাকিবুল, গুরুতর অভিযোগ ‘সালিশে’ মীমাংসা নিয়ে প্রশ্ন গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে অস্ত্রের মহড়া- সাংবাদিককে রামদার কোপ প্রধান শিক্ষককে বিদায় দিতে কান্নায় ভারী বিদ্যালয় প্রাঙ্গণ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ তিন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বিমানের ত্রুটিতে রোমে যাত্রী দুর্ভোগ, প্রশাসনিক ব্যবস্থায় পদ হারালেন জনসংযোগ কর্মকর্তা বোশরা ইসলাম রাজউকের চূড়ান্ত নোটিশও কাজে আসেনি রাজধানীর মিরপুরের অবৈধ ভবন নির্মাণ করে অকুপেন্সী সার্টিফিকেট ছাড়াই বসবাস  লাগামহীন লোডশেডিংয়ে বিপর্যস্ত লৌহজংয়ের জনজীবন

স্কুলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ৫বছরের শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় জান্নাতি আক্তার (৫) নামের ৫ বছরের এক শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড়বাংরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাতি স্থানীয় বড়বাংরাইল পশ্চিমপাড়ার ইলিয়াস মুন্সির মেয়ে ও বড়বাংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। এই ঘটনার পর ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

জানা যায়, জান্নাতি আক্তার কয়েকজন সহপাঠীদের সাথে স্কুলে যাচ্ছিলো। হটাৎ করে সেলিম মুন্সির ছেলে সজিব মুন্সি (দ্রুত গতিতে ফুলবাড়িয়া বাজারে যাচ্ছিলেন। এসময় সজিবের মোটরসাইকেল জান্নাতিকে পেছন থেকে ধাক্কা মারে। এতে জান্নাতি রাস্তার উপর পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হয়। এরপর প্রথমে তাকে ফুলবাড়িয়া বাজার এবং পরে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতিকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। এই বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews