1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 3:33 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

টুঙ্গিপাড়ায় জমে উঠেছে পাটগাতী বাজারের বনিক সমিতির নির্বাচন

Reporter Name
  • Update Time : Wednesday, September 23, 2020,
  • 250 Time View

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

জমে উঠেছে টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী পাটগাতী বাজারের বণিক সমিতির নির্বাচন। পুরোপুরি নির্বাচনী আমেজ বইছে ব্যবসায়ীদের মাঝে। প্রার্থীরা প্রতীক পেয়ে আরো প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছে। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি দোকানে গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। চায়ের দোকান, হোটেল থেকে শুরু করে বাজারের অলিগলিতে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। রংবে রঙের পোস্টারে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ মোড় সহ পুরো বাজার।

পাটগাতী বাজার বনিক সমিতির নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, বণিক সমিতির নির্বাচন আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ১১ টি পদের জন্য লড়াই করবে ৩০ জন। মোট ভোটার রয়েছে ৪০৬ জন। তার মধ্যে মারা গেছে চার জন।

বনিক সমিতি নির্বাচনের সমন্বয়কারী আনিছুর রহমান বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর পাটগাঁতী বাজারের মধুমতি সুপার মার্কেটের পাশে সকাল ৮ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রাথর্ীরা মাইক ব্যবহার না করা সহ প্রচারনার জন্য কিছু নিয়ম সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। এছাড়া সুষ্ঠুভাবে বনিক সমিতির নির্বাচন পরিচালনার জন্য প্রায় সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম বলেন, পাটগাতী বাজার বণিক সমিতির নির্বাচনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন। এছাড়া নির্বাচনকালীন সময়ে প্রার্থী ও ভোটারদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বাজারের নির্বাচন কমিশনকে বলা হয়েছে।

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মোবাঃ 01642378350

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট