রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, আমরা অনেক আন্দোলনের পরে ১৮ বছর পর গনতন্ত্র পেয়েছি। এই গনতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে সৈরাচার আর ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ।

 

শনিবার (১৪ আগষ্ট) বিকেলে শামা ওবায়েদের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় সদর বাজার সংলগ্ন ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিশ্ব ব্যাংকের বাস্তবায়নে উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “প্রাইমারি স্কুল কাম ফ্লাড শেল্টার” এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও “সালথা উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ” এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

 

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, এই সালথা উপজেলা স্থাপিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ জিয়া পরিবারের জন্য আমরা গর্ব করে বলতে পারি এটা সালথা উপজেলা। আমাদের দূর্ভাগ্য যে বিনা ভোটের একটি সৈরাচারী সরকার গত ১৭ বছর এখানে ছিলো। এখানে কোন ধর্মের মানুষ, কোন দলের মানুষ ভালো থাকতে পারে নাই। এখন আমাদের সময় এসেছে উন্নয়ন করার। আপনারা সকলেই উন্নয়নের জন্য কাজ করবেন এবং কোন দাঙ্গা হাঙ্গামায় জড়াবেন না।

 

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews