1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 5:05 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

কেমন আছেন পটুয়াখালীর চাল-চুলোহীন রোকেয়া”

Reporter Name
  • Update Time : Thursday, September 24, 2020,
  • 200 Time View

এস.এম নুরনবী,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

“আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি”

আসমানিদের দেখতে রসুলপুর নয় শুধু চলে আসুন
পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়া ইউনিয়নে।

কবিতাটির দৃষ্টান্ত উদাহরণ রোকেয়া বেগম।
পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়ক ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা রোকেয়া বেগম । সন্তানদের মধ্যে একটি মেয়ে, বিবাহ দিয়েছে অনেক দূরে। স্বামীর যে জমিজমা যা পেয়েছে তার কোনো ভোগ দখলের মীমাংসা দেয়নি সৎ ছেলেরা। তিনি জানান,প্রধানমন্ত্রীর অনুদানের বয়স্ক ভাতা হিসেবে কিছু টাকা পেতেন বর্তমানে তাও পাচ্ছেন না । কোন মতে একটুখানে জায়গায় দুটো টিন উপরে দিয়ে কাঁচা ঘরে বসবাস খুব কষ্টে বসবাস করছেন তিনি। অনেকে ঘরদেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু মেলেনি প্রতিশ্রুতির বাস্তবায়ন। অভিযোগ করে বলেন, তার জমানো কিছুটাকাও নিয়েছে ঘর দেওয়ার নামে কিন্তু এখন পর্যন্ত মেলেনি ঘর। গতকাল সরেজমিন খোঁজ নিতে গিয়ে দেখা যায় টিনের ঋুপড়ি খানা তলিয়ে গেছে ভারি বর্ষণের পানিতে। তিনি বলেন, ঘরে খাবার নেই, আলু আর পান্তাভাত খেয়েছি। অসুস্থ হয়েও ঔষধ খাওয়ার উপায় নেই, বৃষ্টি এলে বিছানা ভিজে যায়, ঝড় এলে ভয় করে তাই সারারাত কোরআন শরীফ পরে রাত কাটাই। এলাকার বাসিন্দারা জানান, সারাজীবনে তাঁকে একটি রোজা, এক ওয়াক্ত নামাজ কাজা করতে দেখিনি। তিনি সপ্তাহে শুক্রবারও রোজা রাখেন, তার জন্য আমরা একটি ঘরের দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট