রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে নারী এনজিও কর্মীর ঘরে কর্মকর্তা আটক! খুলনা প্রসক্লাবে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত ‎ শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান: স্বর্ণ-মদসহ ৪২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ শিবগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হলো মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত পটুয়াখালীতে কল্যাণ ট্রাস্টের অর্থ পেলেন ৫৩৮ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কালিহাতীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত পানিতে ডুবে শিশুর মৃত্যু চুড়ান্ত নোটিশ উপেক্ষা করে রাজধানীর দক্ষিণখানের আশকোনায় ৮ তলা ভবন নির্মাণ চলমান ভবন মালিক ও ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরের বিধান থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না রাজউক বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

কালিহাতীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

আনিসুর রহমান শেলী :
টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালিহাতী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সংগঠনের সভাপতি আনিসুর রহমান শেলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহমেদ আব্বাসী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মনির হোসেন।
এ সময় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার  আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
্দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews