সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপসা প্রেসক্লাবে চায়ের আড্ডায় চেয়ারম্যান প্রার্থী শেখ শফিকুল ইসলাম,গুরুত্ব পেল সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসন ।  জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ, সাইকেল পেলেন ৫৪৮ ছাত্রী ইউটিলিটি সার্ভিস বন্ধের অনুরোধ রাজউকের। মিরপুরে নকশা ছাড়াই ৪ তলা ভবন নির্মাণ, ৭ দিনের মধ্যে ভেঙে ফেলার চূড়ান্ত নোটিশ জারি কয়রায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ‍্যা ও ভিত্তিহীন অভিযোগ  মানিকগঞ্জে২৫ বছরের সংসার ফেলে হিন্দু সম্প্রদায়ের ছেলের সাথে মুসলিম পরিবারের এক নারী চলে গেছে      জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু সেবা আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত  শ্রীপুরে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত মাধবপুরে পূজা মন্ডপে একজনকে পিটিয়ে গুরুতর জকম। 

পটুয়াখালীতে কল্যাণ ট্রাস্টের অর্থ পেলেন ৫৩৮ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ইএফটি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের ৬৪ জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে এ অর্থ প্রদান করা হয়।

 

 

শনিবার (১৫ আগস্ট) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার মতো পটুয়াখালীতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে অর্থ পাঠানো হয়।

 

এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১ লাখ ২৯ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাচ্ছেন। এর মধ্যে পটুয়াখালী জেলার ৫৩৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী এ সুবিধার আওতায় রয়েছেন।

 

 

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইএফটি ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের হিসাবে অর্থ পৌঁছে দেওয়ায় এ কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হয়েছে।

 

সংশ্লিষ্টরা জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews