1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 6:32 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

গরিব-মেহনতি মানুষের ক্ষতি করে উন্নয়ন চাই না: বাদশা

Reporter Name
  • Update Time : Friday, September 25, 2020,
  • 218 Time View

রাজশাহী জেলাপ্রতিনিধি:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, গরিব ও মেহনতি মানুষের ক্ষতি করে আমরা উন্নয়ন চাই না। গরিব মানুষকে রাস্তায় ফেলে রেখে উন্নয়নের কোন মূল্য নেই। আগে গরিব মানুষের দিকে তাকাতে হবে। তারপর উন্নয়নের কথা ভাবতে হবে।

বৃহস্পতিবার সকালে রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার ছয়তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজশাহী-২ (সদর) আসনের এই সংসদ সদস্য বলেন, রাজশাহীতে হাইটেক পার্ক হলো। সেখানে আগে যারা থাকতেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সবার কথা শুনেছি। তাদের সঠিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এখন হাইটেক পার্কের নির্মাণ কাজ শেষের পথে। এটা রাজশাহীকে প্রযুক্তির নগরীতে পরিণত করবে।

ফজলে হোসেন বাদশা বলেন, আমি রাজশাহীর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের চেষ্টা করেছি। কোর্ট একাডেমি ধ্বংসের প্রান্তে চলে গিয়েছিল। সেখানে নতুন ভবন হয়েছে। কয়েকদিনের মধ্যেই মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের কাজ শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসাটিকে যেন মডেল মাদ্রাসা হিসেবে ঘোষণা দেয়া হয় তার জন্য তিনি মন্ত্রণালয়ে প্রস্তাব করেছেন। সামনে মডেল মাদ্রাসার তালিকা প্রকাশ করা হলে এ মাদ্রাসাটি থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার নির্মিতব্য ছয়তলা ভবনের ভিতের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন। এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এইচএম শহিদুল ইসলাম, গভর্নিং বডির সভাপতি সারোয়ার কামাল, সদস্য মুক্তিযোদ্ধা মাসুম আক্তারুজ্জামান বদি, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত, নগরীর রাজপাড়া থানা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট