1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 8:09 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

ঝিনাইদহ শৈলকুপায় নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Friday, September 25, 2020,
  • 191 Time View

মোঃ আনোয়ার হোসেন ,ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে নিখোঁজের ৪ দিন পর সুজন হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ওই গ্রামের ধান ক্ষেতের বোরিং ঘর (সেচ পাম্পের ঘর) থেকে মাটিচাপা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সুজন হোসেন আউশিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে ও শৈলকুপা ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র।
স্থানীয়ররা জানায়, গত রোববার বিকেলে বাড়ি থেকে জমিতে দেওয়ার জন্য সার কেনার জন্য শৈলকুপা বাজারে যায় সুজন হোসেন। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরী করে তার স্বজনরা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পরপরই সাকিব ও নাজমুল নামে দুই জনকে আটক করে । পরে হৃদয় নামে আরো একজন কে আটক করে। তার দেয়া তথ্য মতে লাশ উদ্ধার করে পুলিশ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, কিছু কিশোর এ হত্যাকান্ডের সাথে জড়িত বলে ধারনা করা হচ্ছে। টাকার জন্য এ ঘটনা ঘটাতে পারে।
নিহতের স্বজনরা জানান, শৈলকুপার হাজামপাড়ার রাকিব নামের এক যুবকের কাছে সুজন টাকা পেত। রোববার বিকেলে শৈলকুপা বাজারে সার কেনার সময় রাকিবের ছোট ভাই সাকিব টাকা দেওয়ার কথা বলে মোটর সাইকেল যোগে সুজনকে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে নিখোঁজ ছিল সে। ঘটনার পর থেকে সাকিব পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট