1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 9:52 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা-২০২০ ইং অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Friday, September 25, 2020,
  • 202 Time View

এস.এম নুরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলা যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার ২৪-সেপ্টেম্বর সকাল ১০.০০ ঘটিকার সময় শেরে-ই-বাংলা পাঠাগার মিলনায়তনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, সাবেক ধর্ম-প্রতিমন্ত্রী, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি পটুয়াখালী জেলা সদর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ মোঃ শাহজাহান মিয়া ( এমপির) ছোট ছেলে আলহাজ্ব এ্যাডঃ মোঃ আরিফুজ্জামান (রনি), আহ্বায়ক- বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলা শাখা। সঞ্চালনায় ছিলেন এ্যাডঃ মোঃ শহিদুল ইসলাম (শহিদ), যুগ্ম-আহ্বায়ক, জেলা যুবলীগ।সভায় পটুয়াখালী জেলা যুবলীগের নেতাকর্মীসহ সাংগঠনিক প্রত্যেকটি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।এসময় এজেন্ডা ভিত্তিক আলোচনা করা হয়।বিভিন্ন উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক অভিমত প্রকাশ করে বলেন, কোন অনুপ্রবেশকারী সংগঠন স্থান দেয়া যাবে না।এবং সংগঠনের নেতা কর্মীরা যদি অন্য কোন অঙ্গ সংগঠনে জড়িত থাকেন তাহলে সে পদে যোগ্য লোককে ঐ স্থানে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা রাখেন। এছাড়াও জেলা উপজেলার অন্যান্য নেতাকর্মীরা বলেন, দলে যারা অনুপ্রবেশকারী, ষড়যন্ত্রকারী আছে তাদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করার প্রস্তাব রাখেন। সর্বশেষে জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব এ্যাডঃ আরিফুজ্জামান (রনি), নেতাকর্মীদের পরামর্শ অনুযায়ী আশ্বস্ত করে বলেন, আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি পর্যালোচনা করে কোন অনুপ্রবেশকারী সংগঠনে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে অবহিত করব।এছাড়া সংগঠনের কোন নেতা অন্য কোন অঙ্গ সহযোগী সংগঠনে যুক্ত হলে সে ব্যাপারে কেন্দ্রীয় কমিটির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটির নির্দেশনা উপেক্ষা করে কোন কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন।

এছাড়াও বর্ধিত সভায় বিশেষ অথিতি হিসেবে , পটুয়াখালী সদর উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (মনির),আবুল বাশার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট