রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে নারী এনজিও কর্মীর ঘরে কর্মকর্তা আটক! খুলনা প্রসক্লাবে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত ‎ শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান: স্বর্ণ-মদসহ ৪২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ শিবগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হলো মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত পটুয়াখালীতে কল্যাণ ট্রাস্টের অর্থ পেলেন ৫৩৮ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী কালিহাতীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত পানিতে ডুবে শিশুর মৃত্যু চুড়ান্ত নোটিশ উপেক্ষা করে রাজধানীর দক্ষিণখানের আশকোনায় ৮ তলা ভবন নির্মাণ চলমান ভবন মালিক ও ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরের বিধান থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না রাজউক বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

শিবগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হলো মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে কেন্দ্রীয় বিএনপির অংশ হিসেবে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷

 

শনিবার (১৫ আগস্ট) বাদ যোহর উপজেলার দেওয়ানতলা মাজার মসজিদে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং জিয়া পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা দেশমাতা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। দোয়া শেষে মসজিদ প্রাঙ্গণে দুঃস্থ্য অসহায় ও নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয় ৷

 

এ সময়ে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আঃ ওহাব, সাংগঠনিক সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল করিম, আবু তাহের, জেড এম মতিন, আনোরুল ইসলাম মুকুল, ফজলুর রহমান, হান্নান, কৃষকদলের সহ-সভাপতি আফছার আলী, জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, আতিকুর রহমান সুজন, সামিউল ইসলাম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, মাহাদী হাসান তমাল, আল-আমিন, শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আল রাহি সাধারণ সম্পাদক মীর মুনইমুর রহমান মুন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো সাবির হাসান শাকিব উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, হেলাল, নাসির, বায়েজিদ ৷

 

আরও উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মীর আবু জাকের মাকু, খোরশেদ আলম কাজল, শাহাজাদা প্রাং, কিচক ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাব্বীন আহম্মেদ, মহসীন আলী, এমরান হোসেন ফরাদ, শাওন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews