1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 9:52 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বেশি বেশি গাছ লাগানোর আহ্বান এমপি বাদশার

Reporter Name
  • Update Time : Saturday, September 26, 2020,
  • 216 Time View

রাজশাহী প্রতিনিধি:

পতিত জমি, রাস্তার পাশে এবং বসতবাড়ির ফাঁকা জায়গায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। শনিবার সকালে রাজশাহীতে গাছের চারা বিতরণ ও রোপণের সময় তিনি সবার প্রতি এ আহ্বান জানান।

রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টি এ কর্মসূচি গ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন পার্টির কেন্দ্রীয় নেতা ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। শনিবার সকালে তিনি প্রথমে রাজশাহী কোর্ট কলেজে গাছের চারা রোপণ করেন। পরে নগরীর বাগানপাড়ায় বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, একটি দেশের আবহাওয়ার ভারসাম্য রক্ষা করতে বনায়নের কোন বিকল্প নেই। রাজশাহীকে সবুজের নগরী হিসেবে ধরে রাখতে এবং দূষণমুক্ত নগরীর সুনাম অক্ষুণ্ন রাখতে তারা এই কর্মসূচি পালন করে যাচ্ছেন।

বৃক্ষরোপণ করেন এমপি ফজলে হোসেন বাদশা
এ সময় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা পরিবেশের ভারসাম্য রক্ষায় নগরবাসীকে নিজ নিজ বাড়ির ফাঁকা জায়গা, বাড়ির ছাদ এবং ফসল কম হয় এমন জমিতে বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করার আহবান জানান। একটি গাছ কাটলে দুটি করে চারা রোপণের পরামর্শ দেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুফতি মাহমুদ রনি, ওয়ার্কার্স পার্টির রাজপাড়া থানার সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মনির উদ্দিন পান্না, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ, সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবলু, ২ নম্বর ওয়ার্ডের নেতা আব্দুল কুদ্দুস টেবলু, ইসাহাক আলী মন্ডল, মোশারফ হোসেন, যুবনেতা আব্দুল খালেক বকুল ও মাসুম রেজা বিদ্যুৎ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট