1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 9:52 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

তানোরে বাধাইড় ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

Reporter Name
  • Update Time : Saturday, September 26, 2020,
  • 242 Time View

রাজশাহী প্রতিনিধি:

তানোর উপজেলার বাধাইড় ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় জনতার উপচে পড়া ভীড়ের কারনে খাবার সংকটে অনেক নেতা-কর্মি ও সমর্থকরা খাবার পাননি।

২৬ই সেপ্টেম্বর শনিবার দুপুরে বাধাইড় ইউপি এলাকার জুমার পাড়া বালিকা বিদ্যালয় ক্লাশ রুমসহ বিদ্যালয় চত্বরে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও মহিলালীগসহ অংগ সংগঠনের প্রায় আড়াই হাজার নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী (অনুপস্থিত)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।

বাধাইড় ইউনিয়ন আ’লীগ সভাপতি ও বাধাইড় ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বাধাইড় ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ও বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাহশাহী জেলা আ’লীগ সহ-সভাপতি শরিফ খান।

তানোর উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুন্নবী বাবু চৌধুরী, তানোর উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাম কমল শাহা, তানোর উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন, মুন্ডমালা পৌর আ’লীগ সাধারণ সম্পাদক মুন্ডমালা পৌরসভায় সম্ভাব্য আ’লীগ দলীয় মেয়র প্রার্থী আমির হোসেন আমিন।

তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, বাধাইড় ইউনিয়ন যুবলীগ সভাপতি শ্রী গনেশ চন্দ্র, তানোর উপজেলা সৈনিক লীগ সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন, তানোর উপজেলা মহিলালীগ সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন, তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক সামসুল হক প্রমুখ।

আয়োজকরা বলেন, বাধাইড় ইউনিয়ন আ’লীগসহ অংগ সংগঠনের কমিটির সদস্যদের নিয়ে বর্ধিত সভায় উপস্থিত থাকতে বলা হয়েছিলো এবং ১হাজার ৫শ’ লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছিলো।

কিন্তুু বর্ধিত সভায় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরী আসার খবরে নেতা-কর্মি ও সমর্থকদের সংখ্যা বেড়ে প্রায় আড়াই হাজার ছাড়িয়ে যায়। পরে আবারো রান্না করে সকলকেই খাবার দেয়া হয়েছে।

আ’লীগ দলীয় নেতা-কর্মি ও সমর্থক সুত্রে জানা গেছে, আগামী পৌর সভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় আ’লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বর্ধিত সভার কর্মসুচী দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর শনিবার বাধাইড় ইউনিয়ন বর্ধিত সভার আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট