1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 9:53 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

নজরুলের নাম শিরোনাম কবিতার পটভূমি’ বইয়ের মোড়ক উন্মোচন

Reporter Name
  • Update Time : Tuesday, September 29, 2020,
  • 209 Time View

রাজশাহী প্রতিনিধি:

ড. মোহা. আজমল খানের লেখা ‘নজরুলের নাম শিরোনাম কবিতার পটভূমি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহী নগরভবনের সরিৎ দত্ত সভাকক্ষে এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইয়ের মোড়ক উন্মোচন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির গর্ব ও অহংকার। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত থেকে এদেশে নিয়ে এসেছিলেন। কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর অসাধারণ প্রতিভা আমাদেরকে অনুপ্রাণিত করে। নজরুল ইসলাম ও তাঁর লেখা সম্পর্কে আমাদের বিশদভাবে জানতে হবে।

শাহমখদুম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. সাইফুদ্দিন চৌধুরী ও প্রফেসর গোলাম কবির।

উপস্থিত ছিলেন রাসিকের সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সরকারি টিটি কলেজের উপাধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ, সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, কবি মেহবুব ইসলাম রহমত, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাঈদ মো. নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, শিক্ষা কর্মকর্তা আনারুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট