1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 9:32 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বাগমারায় ইএএলজি প্রকল্পের সমন্বয়সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, September 29, 2020,
  • 224 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলায় কার্যকর ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদে কর্মরত বিভাগ সমূহের সাথে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সমন্বয় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহানা আখতার জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আব্দুল জব্বার মন্ডল, আয়েন উদ্দীন, আসলাম আলী আসকান,আলমগীর হোসেন, মকবুল মৃধা, আব্দুল হাকিম প্রামানিক, মাহামুদুর রহমান মিলন, কামাল হোসেন, ইউপি সচিবদের মধ্যে আব্দুল বারী, আব্দুল মান্নান, রেজাউল করিম, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

এদিকে ইউনিয়ন পর্যায়ে কর্মরত বিভাগ সমূহের কার্যক্রম অগ্রগতি উপস্থাপন ও এর অর্জন, শিখন এবং উত্তমচর্চাসমূহ চিহ্নিতকরণ বিষয়ে বিভাগ ভিত্তিক উপস্থাপনা এবং আলোচনা করেন ইএএলজি প্রকল্পের ডিএফ আবু হেনা মোস্তফা কামাল। উক্ত সমন্বয় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান,সচিব, সংরক্ষিত মহিলা সদস্য ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বাস্তবায়নে সমস্যাসমূহ চিহ্নিতকরণ ও উত্তরণের উপায় নির্ধারণ করে ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন প্রধান অতিথি শাহানা আখতার জাহান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট