1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 11:17 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

রাজশাহীর বাগমারায় ভারি বর্ষণে তলিয়ে গেছে পাঁচ হাজার একর জমির ধান

Reporter Name
  • Update Time : Tuesday, September 29, 2020,
  • 205 Time View

রাজশাহী প্রতিনিধি:

গত এক সপ্তাহ ধরে দফায় দফায় ভারি বর্ষণে বাগমারার নিম্নাঞ্চলের পাঁচ হাজার একর জমির রোপা আমন ও আউশ ধান তলিয়ে গেছে।

অনেক এলাকায় নিম্নাঞ্চলের ধান পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে। কোনো কোনো কৃষক গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করতে পানির নিচে তলিয়ে যাওয়া সবুজ ধান গাছ কেটে নিচ্ছেন। ফলে এ উপজেলায় এবার রোপা আমন ও আউশের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের দেয়া তথ্য মতে, চলতি মওসুমে বাগমারা উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দু’টি পৌর এলাকায় রোপা আমন ও আউশ ধান চাষ হয়েছিলো ১২ হাজার ১ শ ৯৪ একর জমিতে। কিন্তু গত কয়েক দিনের একটানা ভারি বর্ষণে নিম্নাঞ্চলের প্রায় ৫ হাজার একর জমির ধান তলিয়ে গেছে।

কোনো এলাকায় ধান গাছে সবুজ শীষও বের হতে শুরু করেছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার রোপা, আমন ও আউশের বাম্পার ফলনের সম্ভাবনায় উচ্ছ্বসিত ছিলেন এ এলাকার কৃষক। কিন্তু গত কয়েক দিন ধরে একটানা ভারি বর্ষণে এ এলাকার নিম্নাঞ্চলের রোপা আমন ও আউশ ধান তলিয়ে যাওয়ায় কৃষকদের সেই আশা এখন নিরাশায় পরিণত হয়েছে।

উপজেলা কৃষি কর্তকর্তা রাজিবুর রহমান বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় রোপা আমন ও আউশচাষের লক্ষমাত্র ধরা হয়েছিলো ১৮ হাজার একর জমিতে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই লক্ষ্যমাত্রার চেয়ে কিছু পরিমান কম জমিতে চাষ হয়েছে। তার উপর আবার গত এক সপ্তাহের একটানা ভারি বর্ষণে নিম্নাঞ্চলের কিছু পরিমান জমির কচি ধান গাছ তলিয়ে গেছে। ফলে এ অঞ্চলে এবার উৎপাদন কিছুটা কমবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট