1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:58 am
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

চাঁদা না দেওয়ায় হতেমআলী কলেজের প্রধান সহকারীর উপর হামলা করে ছাত্রলীগ।

Reporter Name
  • Update Time : Thursday, October 1, 2020,
  • 235 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

দাবীকৃত চাঁদা না পেয়ে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ঢুকে প্রধান সহকারীর উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

গত কাল বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কলেজের প্রধান সহকারীর কক্ষে এ ঘটনা ঘটে। হামলায় আহত প্রধান সহকারী ওয়াহিদুজ্জামান সুমনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার কথা জানিয়েছেন তিনি।

কলেজ সূত্র জানা যায়, শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশ শ্রেনীর ভর্তি কার্যক্রম শুরু করেছিলেন কলেজের প্রধান সহকারী ওয়াহিদুজ্জামান।

তিনি জানান, দুপুর সোয়া ১টার দিকে ইতোপূর্বে ছাত্রত্ব বাতিল হওয়া রাকিবের নেতৃত্বে উত্তমসহ ৫-৬ জন তার কাছে চাঁদা দাবী করে। সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ পরিচয়ধারীরা অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। তারা তাকে চর-থাপ্পড় আর এলোপাথারি লাথি-ঘুষি দিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

প্রধান সহকারীর উপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তফা কামাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট