মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালালে সিআইআইডির ত্রিমুখী অভিযান: ৩৪৯ কার্টুন সিগারেট, ৩৮০ কেজি নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ আটক শেখ মুজিবের ভাষণ প্রচারে যুবলীগ কর্মী গ্রেপ্তার ‎ কেlন্দ্রীয় কালী মন্দির থেকে রাধাকৃষ্ণ ও গোপালের পিতলের মূর্তি চুরি শাহজালাল বিমানবন্দরে দ্রুত কার্গো খালাসে AI মডেল তৈরির উদ্যোগ, স্থায়ী-অস্থায়ী ওয়্যারহাউজ নির্মাণে আলোচনা। সড়ক র‍্যালি ও পোনা অবমুক্তির মধ্য দিয়ে পটুয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উদ্বোধন কালিহাতীতে তীব্র ক্ষোভ ‎ ‎শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে!  লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের বেদখল সম্পত্তি উদ্ধার তানোরে নারী এনজিও কর্মীর ঘরে কর্মকর্তা আটক! খুলনা প্রসক্লাবে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত ‎ শাহজালালে একদিনে চার ফ্লাইটে অভিযান: স্বর্ণ-মদসহ ৪২ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

শেখ মুজিবের ভাষণ প্রচারে যুবলীগ কর্মী গ্রেপ্তার ‎

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

‎নঈমুল আলমঃ ফেসবুকে শেখ মুজিবের ভাষণ প্রচারের অভিযোগে যুবলীগ কর্মী গ্রেপ্তার

‎আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) মিছিলে অংশগ্রহণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়ে উসকানি দেওয়ার ঘটনায় যুবলীগ কর্মী মো. খালিদ হোসেন রাজনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

‎১৬আগষ্ট (রোববার) বেলা ৩টার দিকে নগরীর চাঁনমারি বাজার এলাকা থেকে খুলনা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাজন নতুন বাজার অ্যাপ্রোচ রোডের শাহজাহানের ছেলে।

‎জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, যুবলীগ কর্মী মো. খালিদ হোসেন রাজনের বিরুদ্ধে গোপনে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি গতকাল শনিবার (১৫ আগস্ট) সারা দিন ফেসবুকে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার করায় তাঁর বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews