1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সাশ্রয়ী ৫জি পিক্সেল ফোন আনলো গুগল

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ১৯২ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০.
আবু ইউসুফ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ নিজস্ব প্রতিনিধি।
এবার সাশ্রয়ী ৫জি পিক্সেল ফোন আনলো গুগল। বুধবার গুগলের ঘোষণায় অনুমান করা যেতে পারে, মূল্য সচেতন ভোক্তাদের জন্য নিজেদের নতুন ফোন আনছে তারা। সিএনএন জানিয়েছে, গুগলের নতুন পিক্সেল ৫-এর দাম শুরু হবে ছয়শ’ ৯৯ ডলার থেকে, আর পিক্সেল ৪এ ৫জি স্মার্টফোনটির দাম পড়বে চারশ’ ৯৯ ডলার। গত বছর এ সময়টিতেই পিক্সেল ৪এ বাজারে এসেছিল। গুগল ওই সময় স্মার্টফোনটির দাম ধরেছিল তিনশ’ ৯৯ ডলার। নিজেদের নতুন ফোনের দাম কমাতে গিয়ে স্মার্টফোনের কিছু বিষয়ে ছাড় দিতে হয়েছে গুগলকে। আগের পিক্সেল ফোনের মতো এবারের ফোনগুলোকে গুগল শক্তিশালী করতে পারেনি। স্যামসাং ও অ্যাপল ডিভাইসের চেয়ে তুলনামূলক কম শক্তিশালী প্রসেসর ও পর্দা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। নিজেদের নতুন পিক্সেল ৪এ ৫জি’কে পানি নিরোধীও করতে পারেনি তারা। তবে, পিক্সেল ৫কে পানি নিরোধী করেছে প্রতিষ্ঠানটি। তবে, ক্যামেরা প্রযুক্তিতে ছাড় দেয়নি গুগল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট