1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 12:17 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

রাজশাহীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

Reporter Name
  • Update Time : Friday, October 2, 2020,
  • 235 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক।

অলোচনা সভায় বক্তরা উৎপাদনশীলতায় রাজশাহীর সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তারা রাজশাহীতে জেলা উৎপাদনশীল কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। বক্তরা বলেন, দেশের অন্য জেলার চেয়ে রাজশাহীতে শিল্পপ্রতিষ্ঠান কম। তাই উৎপাদনশীলতায় এ জেলা অনেক পিছিয়ে আছে। রাজশাহী জেলায় উৎপাদনশীলতা বাড়াতে হলে এখানে শিল্পপ্রতিষ্ঠান বাড়াতে হবে।

এর পাশাপাশি দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে হবে। দক্ষ জনশক্তিকে কাজে লাগাতে পারলে উৎপাদনশীলতার হার অনেক বেড়ে যাবে। তারা বলেন, বলেন, রাজশাহী জেলায় একটি উৎপাদনশীল কমিটি গঠন করা জরুরি। এই কমিটি রাজশাহীর সার্বিক উৎপাদন পরিস্থিতি নিয়ে কাজ করবে। রাজশাহীতে কোথায় কোন পণ্য উৎপাদিত হচ্ছে এই বিষয়গুলো তুলে ধরবে। এর পাশাপাশি কোন পণ্য বেশি উৎপাদন হয়েছে, কোন পণ্য কম উৎপাদন হয়েছে এই তথ্যগুলোও সঠিকভাবে তুলে ধরবে।

সভায় বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উপ-মহাব্যবস্থাপক জাফর বায়োজিদ, রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপক (উৎপাদন) রুহুল আমিন, উইমেন এন্টার প্রিনিয়াম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) জেলা সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপিসহ বিভন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট