1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ১৯৭ বার পড়া হয়েছে

শুক্রবার, ০২ অক্টোবর ২০২০,
বিশেষ প্রতিনিধি ->>

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ তীব্র রূপ নিয়েছে। এদিকে যুদ্ধাঞ্চলে জিহাদি মোতায়েনের অভিযোগ তুলে তুরস্ককে হুঁশিয়ারি করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রন। তুরস্ক সীমালঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন, সিরিয়ার জিহাদি গোষ্ঠীগুলো থেকে ৩০০ যোদ্ধা তুরস্ক হয়ে আজারবাইজানের পথে রয়েছে। সীমা লঙ্ঘন করার অভিযোগ তুলে এই ঘটনায় তিনি ব্যাখ্যা দাবি করেছেন। নাগোরনো কারাবাখ নিয়ে লড়াইয়ে দীর্ঘদিনের মিত্র বাকুকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। আজারবাইজানের সঙ্গে একটি অস্ত্রবিরতিতে পৌঁছাতে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করার প্রস্তুতির কথা জানিয়েছে আর্মেনিয়া। এদিকে নাগোরনো কারাবাখ অঞ্চলে দুই দেশের মধ্যে যুদ্ধ ষষ্ঠদিনে পা রেখেছে। লড়াই আরও তীব্র রূপ নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট