1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 12:26 pm
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

রায়পুরে বিয়ের দিন সকালে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Friday, October 2, 2020,
  • 239 Time View

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের দিন সকালে পুকুর থেকে মোঃ আবদুল কাদের (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে ৬নং কেরোয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাজির উদ্দিন পোলের গোড়ায় (ছাড়া বাড়ি) বাগানের বিতরের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। বাড়িটি স্থানীয় পাটওয়ারী বাড়ির সম্পত্তি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবদুল কাদেরের বাড়ি ৬নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন খলিফা বাড়ি। তার বাবার নাম মোঃ জয়নাল আবেদিন। তিনি বাবার সাথে ফজরের নামাজ পড়তে খলিফা বাড়ির মসজিদের উদ্দেশ্যে বের হন। পরে পশ্রাব করতে যাচ্ছেন বলে বাবাকে মসজিদের দিকে পাঠিয়ে দেন।

নামাজ শেষে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন বাবা জয়নাল আবেদিনসহ স্থানীয়রা। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর নাজির উদ্দিন পোলের গোড়ার (ছাড়া বাড়ি) বাগানের বিতরের একটি পুকুরে তার মরদেহ উপুড় অবস্থায় দেখতে পান স্থাীয়রা। পরে রায়পুর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল জলিল জানান, মরাদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট আসলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট