1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 6:14 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত।

Reporter Name
  • Update Time : Friday, October 2, 2020,
  • 217 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে উৎপাদনশীলতা’ শ্লোগান নিয়ে শুক্রবার (০২ অক্টোবার) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক মো. তাওফিকুল আলম, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম, বিসিকের উপ-মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদ এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী।

এছাড়া শিল্প গ্রুপ অপসোনিন ও এমইপি প্রতিনিধি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রতিনিধি এবং সরকারী উৎপাদনশীল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশের কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও শিল্প সহ সকল উৎপাদনশীল খাতে উৎপাদন বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মানের উপর গুরুত্বারোপ করা হয়। উদ্যোক্তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে তাদের উৎসাহ প্রদানের বিষয়ে সভায় আলোকপাত করা হয়। উদ্যোক্তাদের সরকারী প্রনোদনা অব্যাহত থাকবে বলেও সভায় জানান প্রধান অতিথি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট