1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রাজশাহীতে জাহানারা জামান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন: মেয়র লিটন।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ১৭৫ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে রাজশাহী কিশোর ফুটবল একাডেমি আয়োজিত জাহানারা জামান স্মৃতি ফুটবল টুর্নামেট-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক সংলগ্ন জাহানারা জামান স্মৃতি মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, খেলাধূলায় আবারো প্রাণ ফিরে পাচ্ছে রাজশাহী। করোনা ভাইরাসের সংক্রমনের কারণে খেলাধূলা ব্যাহত হয়েছে। করোনা পরিস্থিতি উন্নতির ফলে ক্রীড়াঙ্গনে প্রাণ ফিরে আসছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হবে।
এ সময় জাহানারা জামান স্মৃতি মিনি স্টেডিয়ামে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান সিটি মেয়র ।

টুর্নামেন্টে ৮টি দল অংশ নিয়েছে। নাটোর, পাবনা, বগুড়া ও নওগাঁ জেলা দল, রাজশাহী পদ্মা স্পোটিং, কিশোর ফুটবল একাডেমি, মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ, রাজশাহী ট্রেনিং সেন্টার দল। প্রথম দিন পদ্মা স্পোটিং ও বগুড়া দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বগুড়া জেলা দলকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে পদ্মা স্পোটিং। বৃষ্টিস্নাত প্রাণবন্ত খেলাটি পুরো সময় ধরে উপভোগ করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক বজলুর রহমান রতন, কিশোর ফুটবল একাডেমি‘র সভাপতি আরমান পারভেজ ধুলু, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা শ্রমিক লীগ সভাতি আবদুল্লাহ গণি, সাবেক ফুটবলার জুরাত, জেড মামুন, রায়হান, শামীমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানের স ালনা ও ধারাভাষ্যে ছিলেন সিরাজী ফেরদৌস ইমন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট