1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:40 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বরিশালের বানারিপাড়ায় যৌতুকের টাকার জন্য স্ত্রীর পায়ের রগ কেটে দিয়েছেন পাষণ্ড স্বামী অভিযোগ স্ত্রীর।

Reporter Name
  • Update Time : Saturday, October 3, 2020,
  • 243 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের বানারীপাড়ায় যৌতুকের দাবিতে শ্বশুর ও স্বামীর বিরুদ্ধে গৃহবধুর পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ৯টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডে দুলাল বালীর বাসার সামনের রাস্তায় প্রকাশ্যে এ বর্বর ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় গৃহবধু হ্যাপীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর ছেলে ধান ব্যবসায়ী রাসেল’র সঙ্গে একই এলাকার আ. রাজ্জাক হাওলাদারের মেয়ে হ্যাপীর ১০ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে রিমি (৯) ও রাতুল (সাড়ে ৩) নামের দু’টি সন্তান রয়েছে।

আহত হ্যাপীর পরিবার সূত্রে জানা গেছে, তিন লাখ টাকা যৌতুকের দাবিতে হ্যাপীকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলো রাসেল। স্বামীর যৌতুকের চাহিদা মেটাতে হ্যাপী তার স্বর্নালঙ্কার বন্ধক রেখে ৩৬ হাজার টাকা দিলেও বাকী টাকার জন্য তার ওপর নির্যাতন অব্যাহত থাকে।

হ্যাপী জরায়ু সমস্যার কারনে চিকিৎসা করানোর জন্য স্বামী রাসেলকে বার বার অনুরোধ করার পরে ২ অক্টোবর শুক্রবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে শুধু আলট্রাসনোগ্রাম করিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই দিন রাতে অসহ্য যন্ত্রনায় কাতর হ্যাপী উন্নত চিকিৎসার জন্য স্বামীকে অনুরোধ করার পরেও সে চিকিৎসা করাতে অস্বীকৃতি জানায়।

এ সময় বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা এনে চিকিৎসা করাতে বলায় এ নিয়ে তাদের দু’জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। শনিবার সকালে অসুস্থ হ্যাপী শিশু সন্তান রাতুলকে নিয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল ও তার পিতা হাসান বালী হ্যাপীর পিছু নেয়।

সকাল সাড়ে ৯টার দিকে বানারীপাড়া পৌর শহরের হাইস্কুল সংলগ্ন দুলাল বালীর বাড়ির সামনের রাস্তায় রিক্সার গতিরোধ করে তারা হ্যাপীকে টেনেহিচড়ে নামিয়ে বেদম মারধর করে এবং একপর্যায়ে শ্বশুর হাসান বালী জাপটে ধরে রাখে এবং স্বামী রাসেল ধারালো চাকু দিয়ে তার বাম পায়ের রগ কেটে বিচ্ছিন্ন করে ফেলে।

এসময় হ্যাপী ও তার শিশু পুত্রের আর্তচিৎকারে পথচারিরা জড়ো হলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এদিকে অভিযুক্ত রাসেল দাবি করেন তার স্ত্রী একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত। শনিবার সকালে ব্যাগ ভর্তি কাপড়চোপড় নিয়ে হ্যাপী বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার উদ্দেশ্যে বের হলে তাকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে যাতে সুখের ঘর বাঁধতে না পারে সেজন্য পঙ্গু করার লক্ষে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।

যৌতুকের কথা অস্বীকার করে পরকীয়ার বিষয়টি সামনে এনে তার বাবা নয় সে একাই ধারালো চাকু দিয়ে স্ত্রীর পায়ের রগ কেটে দেওয়ার কথা অকপটে স্বীকার করেন স্বামী রাসেল বালী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট