1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:40 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

মধুখালীতে আখ চাষীদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন।

Reporter Name
  • Update Time : Sunday, October 4, 2020,
  • 224 Time View

সুজল খাঁন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুর সুগার মিলস লি: এর তালিকাভুক্ত চাষীদের ২০১৯-২০ মৌসুমের পাওনা আখের মূল্যের পৌনে দুই কোটি টাকা পরিশোধের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে চাষীরা।

ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার উদ্যোগে রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খাঁন, সহ-সভাপতি মো. মুরাদ হোসেন,সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান বাবলু, প্রচার সম্পাদক মো. ওসমান গণি মোল্যা, ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষী মো. নজরুল ইসলাম, আব্দুল হাই ও মির্জা আক্তারুজ্জামান খোকনসহ চাষীরা তাদের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তাদের দাবী, ০১ সেপ্টেম্বর থেকে ২০২০-২১ আখ রোপন মৌসুম শুরু হলেও অদ্যবদি বিগত ২০১৯-২০ মোৗসুমের কৃষকদের পাওনার পৌনে দুই কোটি টাকা পরিশোধ না করায় আখ রোপন বাঁধাগ্রস্ত হচ্ছে। তাদের দাবী, মিল কর্তৃপক্ষ মৌসুমের শুরুতে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার ঋণস্বরুপ প্রদান করে থাকে যার মূল্য আখের মূল্য থেকে কেটে রাখা হয়, কিন্তু এ বছরই অদ্যবদি সারও সরবরাহ করা হয়নি। ফলে আখের আবাদ নিয়ে সংকটে পড়েছে মিল জোনের আখচাষীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট