1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 11:35 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

নগরীতে মাদক মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড।

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2020,
  • 192 Time View

রবিবার, ০৫ অক্টোবর ২০২০, খুলনা ->>
আবু ইউসুফ ভ্রাম্যমান প্রতিনিধি বাংলাদেশ।
খুলনা থানায় দায়ের হওয়া মাদক মামলায় দোষী সাব্যস্থ করে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড। ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাস বিনাশ্রম কারাদণ্ড এর আদেশ দিয়েছে আদালত । ৪ অক্টোবর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো: শহীদুল ইসলাম রায় ঘোষণা করেন ।
দন্ডপ্রাপ্ত আসামী হচ্ছে, খুলনা থানাধীন ১৪৭, বাগমারা মেইন রোডস্থ কালিপদর বাড়ীর ভাড়াটিয়া সোহরাব মোল্যার পুত্র সুজন মোল্যা (২৯)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত সুজন মোল্যা পলাতক ছিলেন।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় বাগমারা মেইন রোডস্থ মা আমেনা মঞ্জিলের সামনে থেকে সুজন মোল্যা (২৯) কে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয় । এঘটনায় এস আই আব্দুল হান্নান খুলনা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং ২৭ । একই বছরের ১৪ এপ্রিল আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন । রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এড. কামরুল হোসেন জোয়ার্দার ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট