
রিপোর্টার : সোহেল রানা
রাজধানীর উত্তরা-১৪ নম্বর সেক্টরের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে কোরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছে মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র মোক্তাদির রহমান মেঘ।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং আজান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে মুক্তাদি রহমান মেঘ। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
মোক্তাদির রহমান মেঘের বাবা মোখলেসুর রহমান এবং মা তনিয়া সুলতানা সোমা। সন্তানের এই অর্জনে তারা আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা বলেন, শিশুদের কোরআন শিক্ষা, ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধের প্রতি উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মোক্তাদির রহমান মেঘের এই অর্জনে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে কোরআন শিক্ষা ও অন্যান্য প্রতিযোগিতায় আরও ভালো সাফল্য অর্জনের জন্য তার প্রতি শুভকামনা জানিয়েছেন।