1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রামেক হাসপাতালে রোগী ধরা ১৬ দালাল গ্রেপ্তার।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ১৯০ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল এবং এর আশপাশে অভিযান চালিয়ে রোগী ভাগানো ১৬ দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ছয়জন নারী এবং ১০ জন পুরুষ।

সোমবার সকালে রামেক হাসপাতাল ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর কাজীহাটা এলাকার মানিক (৪১), কাজিহাটা এলাকার সাইদুর (৫৫), সিপাইপাড়ার রুবেল (৩০), বিমল (২৬), ভাটাপাড়ার সিরাজুল (৩২), রজনী আক্তার (৪৪), হড়গ্রাম পূর্বপাড়া এলাকার উজ্জ্বল (৩০), জালাল হোসেন (৫০), লক্ষ্মীপুর এলাকার সিরাজুল (৫৭), মনোয়ার হোসেন জীম (২৬), আলীগঞ্জ এলাকার মিঠুন (২৫), আসমা বেগম (৪০), তালাইমারী এলাকার ফারজানা (২৫), বাকির মোড় এলাকা রূপা (৩১), বাঘা সদরের সারাতন খাতুন (৪৫) এবং পুঠিয়ার রঘুনাথপুর এলাকার আবু সাঈদ (৫৯)।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান জানান, গ্রেপ্তাকৃতরা দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর এলাকায় রামেক হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে রোগীদের কম খরচে টেষ্ট করিয়ে দেয়ার নাম করে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগও রয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে রোগীদের সাথে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এরপর দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট