1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 4:07 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

আরএমপিকে রোল মডেল ও অনুকরণীয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়: কমিশনার।

Reporter Name
  • Update Time : Tuesday, October 6, 2020,
  • 208 Time View

রাজশাহী প্রতিনিধি:

আরএমপি কাশিয়াডাঙ্গা বিভাগের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের আয়োজনে কাশিয়াডাঙ্গা কলেজ অডিটোরিয়ামে এ বিট পুলিশিং সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন)।

প্রধান অতিথি পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, রাজশাহী মহানগরী হবে সন্ত্রাস ও মাদকমুক্ত। তিনি নিজেই জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে রোল মডেল এবং অনুকরণীয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও উক্ত সভাটি সার্বিকভাবে সহযোগিতা করেন ডি,এম, হাসিবুল বেনজীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা বিভাগ) এবং কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানার অফিসার ইন-চার্জগণ। আরোও উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা বিভাগের কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানার বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, মেম্বারগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রায় ৩০০ জন স্থানীয় জনসাধারণ। উল্লেখ্য যে, আরএমপি, রাজশাহী’র কাশিয়াডাঙ্গা বিভাগের কাশিয়াডাঙ্গা থানায় ০৫টি, কর্ণহার থানায় ০৮টি ও দামকুড়া থানায় ০৮টিসহ মোট ২১টি বিট রয়েছে।

উক্ত বিট সমূহে বিট অফিসারগণ স্থানীয় জনসাধরণকে বিভিন্ন আইনি সেবা এবং পরামর্শ প্রদান করে থাকে। এছাড়াও বিট অফিসারগণ নির্দিষ্ট দিনে বিভিন্ন সামাজিক সচেতনতা এবং অপরাধ দমন ও মাদক বিরোধী সভা আয়োজন করে থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট