1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 5:17 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

তানোরে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা।

Reporter Name
  • Update Time : Wednesday, October 7, 2020,
  • 210 Time View

রাজশাহী প্রতিনিধি:

তানোর উপজেলায় এ বছর আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষকরা বলছেন আবহাওয়া প্রতিকুল না হলে, এবছর কৃষকরা অধিক ফলন পাবে বলে আশা করছেন।

কৃষকরা বলছেন, এ পর্যন্ত ধানের অবস্থা ভালো দেখা যাচ্ছে। তবে, কীটনাশক ব্যবহার করতে হচ্ছে বেশি। ধানে পচনসহ কিছু পোকা-মাকড়ের আক্রমণও দেখা যাচ্ছে। ফলে কীটনাশক ব্যাবহার করতে হচ্ছে। এতে করে আমন ধান চাষে খরচ বাড়ছে বলেও জানান কৃষকরা। কৃষকরা আরো বলছেন, বর্তমানে বাজারে ধানের দাম যা আছে, তা চলমান থাকলে কৃষকরা ধান চাষে লাভবান হতে পারবেন।

তানোর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, তানোর উপজেলায় এবার আমন আবাদের লক্ষমাত্রা ছিল ২২ হাজার ৪৩৫ হেক্টর। এর মধ্যে আবাদ হয়েছে ২২ হাজার ৩৮৭ হেক্টর জমিতে।

তানোর উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম বলেন, এবার রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় শতভাগ জমিতে লাইভ পার্চিং করা হয়েছে। তিনি বলেন এছাড়া প্রায় ৯০ ভাগ জমিতে সঠিক বয়সের চারা রোপন করা হয়েছে। এবং প্রায় ৮০ ভাগ জমির ধান সারিতে রোপণ করা আছে।

তিনি আরো বলেন, এ বছর উপজেলার আমন আবাদের লক্ষমাত্রা অর্জন হয়েছে। মাঠে ফসলের সার্বিক অবস্থা ভালো। মাঠ পর্যায়ের কর্মীরা নিয়মিত কৃষকের পাশে থেকে পরামর্শ প্রদান করছেন। এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য কৃষক সমাবেশ, উঠান বৈঠক, ইত্যাদি কার্যক্রম চলমান রয়েছে। ফলে এবার রোপা আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট