1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 5:16 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

ছাত্রলীগ ও যুবলীগ নিশিদ্বের দাবি জানিয়েছেন চরমোনাই পীর।

Reporter Name
  • Update Time : Wednesday, October 7, 2020,
  • 204 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

সম্প্রতি সারাদেশে নারী ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজিসহ বিভিন্ন ভয়াবহ অপরাধের কারনে ছাত্রলীগ ও যুবলীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন চরমোনাই পীর। নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজি ভয়াবহ রূপ নিয়েছে বলে মন্তব্য করে তাদের নিষিদ্ধ করার কথা বলেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

চরমোনাই পীর বিবৃতিতে বলেন, বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং নির্যাতনের ভিডিও ফুটেজ ছড়িয়ে দিয়া হয়েছে যা আইয়্যামে জাহেলিয়াতের বর্বরতাকেও হার মানিয়েছে। এজন্য ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতি নিষিদ্ধ করে মা-বোনদের ইজ্জত আব্রু রক্ষা করার দাবি জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগের ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ এখন করোনা মহামারির চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে এবং ছাত্রলীগ আজ মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অব্যাহতভাবে এভাবে ধর্ষণ, খুনসহ জঘন্য সব অপরাধের সঙ্গে জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেশের মা-বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ হলে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে।

তিনি বলেন, সরকারের লোকজন গুম, খুন ও ধর্ষণের মহোৎসবে মেতে উঠে জাতিকে কলঙ্কিত করেছে। ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা ছাত্রলীগ এখন সারাদেশে ধর্ষণের মহারাজ্য তৈরি করেছে। সিলেটের এমসি কলেজের ঘটনার ক্ষত শুকাতে না শুকাতেই নোয়াখালীর বেগমগঞ্জে তাদের অপকর্ম সারাদেশের জনগণকে ক্ষুদ্ধ করে তুলেছে।

এছাড়া, মঙ্গলবারের এই বিবৃতিতে মুফতি রেজাউল করীম বলেন, ইসলামে কোনও ধরনের অন্যায়ের সুযোগ নেই। মানুষের প্রকৃত স্বাধীনতা, জান-মাল ও ইজ্জতের নিশ্চয়তার বিধান ইসলাম ছাড়া সম্ভব নয়। জাতিকে অভিশাপ থেকে বাঁচাতে ইসলামি শাসন প্রতিষ্ঠার কোনও বিকল্প নেই। ইসলাম সব সময় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধশালী করার পক্ষে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট