1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 6:51 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

প্রধানমন্ত্রীর সহযোগিতা পেল ঝিনাইদহের সেই প্রতিবন্ধী,তার কন্যা সন্তান ও আশ্রয়দাতা।

Reporter Name
  • Update Time : Thursday, October 8, 2020,
  • 208 Time View

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা পেল ঝিনাইদহের কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধী, তার সদ্যজাত কন্যা শিশু ও তার আশ্রয়দাতা।

বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া নগদ ৫৫ হাজার টাকা ও একটি ব্যাটারী চালিত ভ্যান পৌঁছে দেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এসময় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা,চিকিৎসক, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত সপ্তাহে কালীগঞ্জের মায়াধরপুর গ্রামের রাস্তার পাশ থেকে অন্ত:স্বত্তা ও প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে আশ্রয় দেয় ওই গ্রামের দিনমজুর আমজাদ আলী। শুক্রবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্মদেন।

আশ্রয় দেওয়া ও সন্তান প্রসবের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রচার হলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হয়।

এবিষয়ে জেলা প্রশাসককে তার সার্বিক সহযোগিতার নির্দেশ প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী উপহার পেয়ে খুশি দিনমজুর আমজাদ আলী। এদিকে মানসিক প্রতিবন্ধী ও তার কন্যা সন্তানের শারিরীক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন চিকিৎসক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট