1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 10:15 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

বিএম কলেজে ভাংচুর ও হামলার অভিযোগে ৪আসামী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Saturday, October 10, 2020,
  • 214 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজবিজ্ঞান বিভাগে ঢুকে হামলা-ভাংচুর এবং কম্পিউটার অপারেটরকে কুপিয়ে জখমের মামলায় সন্দেহজনকভাবে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

হামলার ঘটনার ২১ দিন পরে গত পরশু বৃহস্পতিবার ৮ অক্টোবর তাদের গ্রেফতার করে মহানগরীর কোতয়ালী মডেল থানা পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই প্রলয় কান্তি বিশ্বাস।

গ্রেফতারকৃতরা সবাই বিএম কলেজের আশপাশের এলাকার বাসিন্দা এবং তারা ওই হামলার মূল হোতা জেলা ছাত্রলীগের এক সহ-সভাপতির অনুসারী বলে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে মাস্ক পরিহিত একদল বহিরাগত যুবক বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে হামলা চালায়। এসময় তারা বিভাগের চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষগুলোর আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। তারা সমাজকল্যাণ বিভাগের কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এই ঘটনায় বাচ্চু বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মহানগরীর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার একুশ দিন পরে গ্রেফতার করা হয় সন্দেহভাজন আসামিদের

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট